শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ধামরাইয়ে সরকার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ২৭০টি পরিবারের মধ্যে সরকার ফাউন্ডেশনের এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সরকার ফাউন্ডেশন ঈদের খুশিকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই উপহার সামগ্রী বিতরণ করে। 
এবারের ঈদ উপহার প্যাকেজে ১ লিটার সয়াবিন তেল, ১.৫ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ২ কেজি ভাতের চাল, সেমাই ১ প্যাকেট, আধা কেজি লবণ দেওয়া হয়েছে।

নাজিরা বেগম বলেন, ‘ঈদে আমাদের খোঁজখবর কেউ নেয় না। এবার প্রথম ঈদে এতগুলো বাজার পেয়েছি। ঈদে আর কোনো কিছু কিনতে হবে না। এই বাজারে ঈদ পার হয়ে যাবে।’

কাশেম খা নামের আরেকজন বলেন, ‘ঈদ এলেই পরিবারের সবার বাজার নিয়ে একটা চিন্তার মধ্যে থাকতে হয়। এবারের বাজারের হিসাব মিলাতে পারছিলাম না। তারমধ্যে সরকার গোষ্ঠী থেকে এই উপহার পেলাম। উপহারগুলো পেয়ে অনেক খুশি লাগছে। দোয়া করি তারা মানুষের কল্যাণে এভাবে কাজ করুক।’

সরকার গোষ্ঠীর সদস্যরা বলেন, ‘আমরা পারিবারিকভাবে এই কার্যক্রম শুরু করেছি। মূলত সরকার গোষ্ঠীর প্রয়াত ব্যাক্তিদের মাগফেরাতের উদ্দেশ্যে দান সাদকা করার জন্যেই সরকার ফাউন্ডেশনের সৃষ্টি। আমরা চেষ্টা করেছি যাতে ঈদের প্রয়োজনীয় বাজার অসহায়দের মাঝে পৌঁছে দেওয়া যায়। সমাজের যারা বিত্তবান রয়েছেন তাদের প্রতি অনুরোধ, আসুন আমরা অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়াই।’

এ সময় উপস্থিত ছিলেন সরকার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল ইসলাম, সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম মাসুম হোসেন, সহ সভাপতি ড. তোফাজ্জল হোসেন, সমন্বয়ক রাশেদ মাহমুদ জুয়েল, আলতাফ হোসেন, হাবিবুর রহমান বাদশা, মঞ্জুরুল হাসান, মাসুদুর রহমান পাপন প্রমুখ। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close