শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
কাউন্টারে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখতে হবে : সুলতানা আক্তার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌরুটে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় তিনি ঘাটে পৌঁছান এবং সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। 

জেলা প্রশাসক প্রথমে বাস কাউন্টারগুলো পরিদর্শন করেন এবং যাত্রীসাধারণের সাথে কথা বলে তাদের যাত্রা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন করে যাত্রী ও যানবাহনের নিরাপদ যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দেন। 

এ সময় সুলতানা আক্তার বলেন, ‘নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে মালিক সমিতির মাধ্যমে। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখতে হবে। আজ থেকে কেবল ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। আমরা নৌপথে লঞ্চসহ অন্য জলযানের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণসহ ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত করুন লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেনা দিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট উছেন মে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম প্রমুখ।

মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘এখন অভিযোগ দেওয়া বা পরের দিন বিচার করার সময় নেই। ঢাকা থেকে যাত্রীরা আসছে। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে সজাগ থাকবে পুলিশ। কারও বিরুদ্ধে কোন অন্যায় আচরণের অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে ব্যাবস্থা নেওয়া হবে।

তিনি কারও বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে জানাতে বলেন শ্রমিক নেতাদের। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাউন্টার   ভাড়ার তালিকা   টাঙিয়ে রাখা   জেলা প্রশাসক সুলতানা আক্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close