শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজনীতি
ঢাকা-১৩ আসনে ৫০০ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের ৫০০ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উদ্যোগে এ ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুর মডেল স্কুল সংলগ্ন এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী ও তার সহধর্মিণী। আয়োজক সূত্রে জানা যায়, চলতি বছর মোট এক হাজার পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “ মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার প্রধান লক্ষ্য।” 

তিনি আরও বলেন, “একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য, যেখানে মানুষকে সহায়তার জন্য লাইনে দাঁড়াতে হবে না। প্রতিটি পরিবার যেন নিজ সামর্থ্যে উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।”

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণী ব্যারিস্টার রাশনা ইমামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপহার বিতরণ শেষে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। 

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close