শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
সাত দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না
মো. শরিফ শেখ, সাভার (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:২৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে দেশের মহাসড়কে আগামী সাত দিনের জন্য ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে—যা চলবে ২৩ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (১৭ মার্চ) এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে বাড়তি চাপ সামাল দিতে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে করে যাত্রীবাহী পরিবহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে।

তবে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন। এসব পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পরিবহন চলাচলে কোনো বাধা থাকবে না।

এ ছাড়া গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সড়কে যানজট কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ সহায়তা পাওয়া যাবে।

এর আগে ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর এক গণবিজ্ঞপ্তিতেও একই সময়সীমায় মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে এ ধরনের উদ্যোগ প্রতি বছরই নেওয়া হয়।
 
কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মহাসড়ক   যানবাহন চলবে না   সাত দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close