মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপি সরকার হলো কৃষি বান্ধব সরকার : রোকন উদ্দিন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, বিএনপি সরকার হল কৃষি বান্ধব সরকার। যখনি ক্ষমতায় আসে এদেশের কৃষকদের সুখে-দুঃখে পাশে দাঁড়ায়। 

তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তখন কৃষি খাতে একটা চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তিনি সেটা থেকে উত্তরণের জন্য বিদেশ থেকে উন্নত জাতের ধানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।”

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে লালমনিরহাট আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ও আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রোকন উদ্দিন বাবুল বলেন, “বিগতদিনে কৃষকদের প্রণোদনা বিগতদিনে কৃষকদের প্রণোদনা সঠিকভাবে বিতরণ হয়নি। আজকে কৃষি অফিসের মাধ্যমে সঠিকভাবে তালিকা তৈরি হয়েছে। তাই আপনারা আজ বীজ সার নিয়ে চাষবাস করে দেশকে উন্নত করবেন।”

সংসদ সদস্য আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান এদেশে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য খালকাটা কর্মসূচি করেছিলেন। তারই উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খালকাটা কর্মসূচি উদ্বোধন করেছেন। এই খালাকাটার মাধ্যমে কৃষকরা তাদের ফসলের জন্য শুকনা মৌসুমে সেচের জন্য অসুবিধার সম্মুখীন হতে হবে না—আবার বর্ষাকালে ফসলি জমি নিমজ্জিত হবে না। বর্তমানে আমাদের সরকার যাহা বলে সেটাই করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া হবে। তিনি ইতোমধ্যে পাইলট প্রকল্পের হিসেবে ফ্যামিলি কার্ডের উদ্ভোধন করেছেন। আগামি কয়েকমাসের মধ্যে কৃষক কার্ডের উদ্ভোধন করা হবে।”

কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক। কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা আব্দুল সালাম নিরবেরর সঞ্চালনায় বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি ও কৃষক মাহবুব আলম। 

চলতি বছর আউশ (উফশী) ফসলের আবাদের জন্য উপজেলায় এক হাজার কৃষককে বীজ ৫ কেজি, এমওপি ১০ কেজি, ডিএপি ১০ কেজি এবং পাট চাষের জন্য ১২০ কৃষককে পাটের বীজ ১ কেজি, ৫ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ পাট সার প্রধান অতিথি কৃষকদের মাঝে বিতরণ করেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close