শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সখীপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৬:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা চালককে নেশাজাতীয় দ্রব্য প্রয়োগে অচেতন করে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পাথার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার অটোরিকশাচালক সুলতান মিয়া (৫৫) বর্তমানে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বছির উদ্দিন মোড় এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সুলতান মিয়া দুপুরে অটোরিকশা নিয়ে বের হন। কিন্তু ইফতারের সময় বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অপর এক অটোরিকশাচালকের মাধ্যমে জানা যায়, যাত্রীবেশে কয়েকজন ব্যক্তি তার অটোরিকশা ভাড়া নেয়। পরে তারা কৌশলে নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে তাকে অচেতন করে পাথার চৌরাস্তা এলাকায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর বলেন, ‘অচেতন হওয়ার পেছনে কোনো ধরনের কেমিক্যাল বা নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের আলামত পাওয়া গেছে। তবে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।’

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সখীপুর   যাত্রীবেশে   অটোরিকশা ছিনতাই   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close