রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে গরু ছিনতাইয়ের চেষ্টা কিশোর গ্যাংয়ের, আটক তিন
‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৬:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। 

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

‎পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের মো. আবুল কাশেম সোমবার বিকালে ফেনীর ছাগলনাইয়া চাদ বাজার থেকে ছোট-বড় আটটি গরু কিনেন। গরুগুলো তার পিকআপ (ঢাকামেট্রো-ন-১৮-৩৭৫৪) বোঝাই করে বিক্রির জন্য চৌয়ারা বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। 

রাত ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি ব্রিজের উত্তর পাশে পৌঁছলে পিকআপটি বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর নবগ্রামের ইলিয়াছ হোসেন, বালুজুড়ির এএসএম রিফাত ও নোয়াপাড়ার রায়হান হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দেশিয় অস্ত্রসস্ত্র ও কাঠের রোল নিয়ে চালক ও হেলপার মো. আকাশকে মারধর করে পিকআপসহ গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এছাড়াও তারা একটি মোবাইল সেট ও ২০ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ইলিয়াছ হোসেন, এএসএম রিফাত ও রায়হান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. শাহাব উদ্দিন বলেন, ‘ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। সোমবার গভীর রাতে গরু বোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।'

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   গরু ছিনতাই   কিশোর গ্যাং   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close