শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ছাদ থেকে পড়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:০৮ পিএম
উম্মে হাবিবা রিজু | ছবি : জাককানইবি প্রতিনিধি

উম্মে হাবিবা রিজু | ছবি : জাককানইবি প্রতিনিধি

ময়মনসিংহ শহর বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) প্রাক্তন এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে একটি বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন উম্মে হাবিবা রিজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত উম্মে হাবিবা রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

‎রিজুর স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তারা ময়মনসিংহ শহরের ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, ‘আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ছাদ থেকে পড়ে   নজরুল বিশ্ববিদ্যালয়   প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close