সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে কিরাআত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:২৩ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ এলাকাস্থ এমএসবি ইসলামিক সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মো. এহসানুল হক। 

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রের শিক্ষক রবিউল ইসলাম আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের শিক্ষক নাজমুস সাকিব, হাফেজ বায়েজিদ হোসাইন, মারুফ আহমদ ও আব্দুল হাকিম। 

আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত এই কেন্দ্রের সমাপনী অনুষ্ঠানে ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া ও উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও প্রতিষ্ঠানের প্রয়াত প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্খীর জন্য মোনাজাত করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   কিরাআত প্রশিক্ষণ কোর্স   ফলাফল প্রকাশ   পুরস্কার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close