রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
রাজনীতি
বিরাজমান যুদ্ধ কোনো দেশের ক্ষতি ছাড়া উপকার হওয়ার না : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘বৈশিক সমস্যার একটাই সমাধান হচ্ছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যে যুদ্ধ বিরাজ করছে, তাতে কোন দেশের কোন মানুষের ক্ষতি ছাড়া উপকার হওয়ার না।’

মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে শামা ওবায়েদ আরো বলেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় উন্নয়ন করার। সকল নেতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন প্রকার বিভেদ সৃষ্টি করা যাবে না, কাইজ্জা-মারামারি করার সময় এখন নাই।’

রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা হাবিবুর রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতব্বর, বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ, গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা নুরু মাতুব্বর, বিল্লাল মাতুব্বর, ইব্রাহিম মোল্যা, হিরু মোল্যা, নুর আলম,যুবদল নেতা এনায়েত হোসেন, মিরান হোসাইন, হাবিবুর রহমান হাবি, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ, মেহেদী হাসান সোহাগ প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিরাজমান যুদ্ধ   দেশের ক্ষতি   উপকার   শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close