সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন নুর
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলন থেকেই ২৪’-এর গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। আমরা একটি সুন্দর দেশ পেয়েছি। বিশ্বের মধ্যে এমন সরকার পাওয়া যাবে না, যে সরকার এক মাসের মধ্যে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করতে পারে।’

মঙ্গলবার (১৭ মার্চ) গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিলে তিন এসব কথা বলেন। 

গণঅধিকার পরিষদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে নুরুল হক আরও বলেন, ‘সারাদেশে খাল খনন শুরু হয়েছে। অনেকে নানা ধরনের সমালোচনা করছেন৷ প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন করছেন। কারণ, ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন হলে গ্রামীন জনগোষ্ঠীর উপকৃত হবে।’

সরকার ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর যেন আমরা প্রধানমন্ত্রীর সাথে থেকে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।’

অনুষ্ঠানের প্রধান বক্তা গাজীপুর-২ আসনের সাংসদ এম মনজুরুল করিম রনি বলেন, ‘আওয়ামী লীগ নিজেরাই ইফতার করেছে, কাউকে ডাকেনি। আজকের এই পরিবেশ একটি সুন্দর বাংলাদেশের দৃশ্য। সকলে মিলেমিশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’

গণঅধিকার পরিষদের (জিওপি) টঙ্গী পূর্ব থানার সভাপতি মোশতাক সরকার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু ও গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন নুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close