রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
আপত্তিকর ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৪৭ পিএম
মো. আলাউদ্দিন

মো. আলাউদ্দিন

নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে আদেশ জারি করেছে।

এর আগে গত সোমবার (১৬ মার্চ) মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

যদিও ভিডিওটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন ইউএনও মো. আলাউদ্দিন। তিনি বলেন, শত্রুতাবশত কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, ২৯ সেকেন্ডের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকালেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এর পর থেকে তিনি আর কারো ফোনকল রিসিভ করছিলেন না।

তবে সকাল ৯টার দিকে কর্মস্থলে আসেন। এরপর তড়িঘড়ি করে ইউএনও জেলা সদরে চলে যান।

নাম প্রকাশ না করার শর্তে ইউএনও কার্যালয়ের এক কর্মচারী বলেন, ‘সকাল ৯টার দিকে তিনি কার্যালয়ে এসে জানতে পারেন ইউএনও জেলা সদরে গেছেন। যাওয়ার আগে কারো কাছে কিছু বলেননি। এক নারীর সঙ্গে স্যারের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি শুনেছি।’

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন তিনি পেয়েছেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আপত্তিকর ভিডিও   হাতিয়ার ইউএনও   ওএসডি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close