শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
যমুনা সেতুতে পার হয়েছে স্বাভাবিকের চেয়ে ২৯ হাজার বেশি যানবাহন
এইচএম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় ব্যাপক হারে বেড়েছে যানবাহন পারাপার। 

মঙ্গলবার (১৭ মার্চ) গুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে প্রায় ৪৭ হাজার যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেতু দিয়ে মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ২৭ হাজার ৪৯৮টি এবং পশ্চিমমুখী ছিল ১৯ হাজার ৪৪৫টি।

স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক প্রায় ১৮ হাজার যানবাহন পারাপার হয়। সে হিসাবে মঙ্গলবার  অতিরিক্ত প্রায় ২৮ হাজার ৯৪৩টি যানবাহন বেশি চলাচল করেছে।

যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে টোল আদায়ও বেড়েছে। এদিন পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকার টোল। সব মিলিয়ে একদিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

ঈদের আগে গত সোমবার ছিল সরকারিভাবে শেষ কর্মদিবস। ওইদিন বিকেলের পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেন কর্মজীবী মানুষ। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ যমুনা সেতুতেও, যেখানে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে যানবাহনের চাপ।

উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম এই সেতু। বিকল্প সড়ক না থাকায় প্রতি বছর ঈদের আগে ও পরে এখানে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যমুনা সেতু   যানবাহন   টোল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close