শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
সৈয়দপুর ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:০৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্লাবন হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে শহরের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্লাবন কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড়ের ওষুধ ব্যবসায়ী ইয়াসিন আলীর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াপদা মোড় থেকে মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক দিয়ে বাসায় ফেরার পথে ওয়াপদা মোড়ে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি থানায় নিয়ে যায়। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close