শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রামু উপজেলা পরিষদে প্রশাসক পদে নেজাম উদ্দিনকে চান সাধারণ জনগণ
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম আপডেট: ১৮.০৩.২০২৬ ৮:০১ পিএম
মোহাম্মদ নেজাম উদ্দিন

মোহাম্মদ নেজাম উদ্দিন

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী, সমাজসেবক, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নেজাম উদ্দিনকে পরিষদের নতুন প্রশাসক হিসেবে দেখতে চান স্থানীয় সাধারণ জনগণ। নেজাম উদ্দিন একজন সৎ, শিক্ষিত ও দক্ষ ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি সবসময় সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন।

রামু উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসক হিসেবে নেজাম উদ্দিনকে নিয়োগের জোর দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।

স্থানীয়দের মতে, নেজাম উদ্দিন একজন পরিচ্ছন্ন রাজনীতিক ও সমাজসেবক হিসেবে এলাকায় বেশ পরিচিত। তিনি এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের বিপুল সমর্থন অর্জন করেছিলেন। বিশেষ করে দুর্গম অঞ্চল গর্জনিয়া ও কচ্ছপিয়াসহ রামুর প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তার রয়েছে দীর্ঘদিনের পদচারণা।

সাংবাদিকতা পেশার মাধ্যমে তিনি দীর্ঘকাল স্থানীয় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে এসেছে। 

শিক্ষিত ও তরুণ নেতৃত্ব হিসেবে তিনি উপজেলার প্রশাসনিক কাজগুলো সুচারুভাবে পরিচালনা করতে সক্ষম বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

রামু উপজেলার সচেতন নাগরিকরা মনে করেন, কোনো দলীয় প্রভাবমুক্ত থেকে এলাকার প্রকৃত উন্নয়নে কাজ করতে নেজাম উদ্দিনের মতো একজন যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া সময়ের দাবি। 

তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে নেজাম উদ্দিন বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। সাংবাদিকতা আমার পেশা। পাশাপাশি, সাধারণ মানুষের সেবা করা এটি আমার নৈতিক দায়িত্ব মনে করি৷ সেই মানবিকতা থেকে আমি জনগণের পাশে আছি বিভিন্ন প্রয়োজনে। এখন সরকার বা প্রশাসন যদি আমাকে নিরপেক্ষ ও যোগ্য মনে করে, আশা করছি আমাকে প্রশাসক হিসাবে নিয়োগ দিবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামু উপজেলা পরিষদ   প্রশাসক পদ   নেজাম উদ্দিন   সাধারণ জনগণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close