রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু
আদিতমারী (লালমনিরহা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে ‘বড়ুয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুল হাবিব বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং গ্রামীণ এলাকায় জলাবদ্ধতা দূর হবে।’

তিনি আরও বলেন, 

‘পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

অনুষ্ঠানে কৃষকরা জানান, দীর্ঘদিন পর খালটি পুনঃখনন হওয়ায় হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী।

এর আগে, ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাট সরকারি হাই স্কুল মাঠে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ত্রাণ মন্ত্রী। এ সময় পৌরসভার ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   খাল পুনঃখনন কর্মসূচি   ত্রাণমন্ত্রী দুলু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close