সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
দুস্থদের মাঝে অবলম্বন ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
হাবিপ্রবি প্রতিনধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:০০ পিএম আপডেট: ১৯.০৩.২০২৬ ২:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে অবলম্বন ফাউন্ডেশন।

বুধবার (১৮ মার্চ) বিকালে বগুড়া শিবগঞ্জ পৌরসভার পাইকপাড়া গ্রামে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অবলম্বন ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. মো. মহিদুল হাসান। 

উপস্থিত ছিলেন অবলম্বন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ফজলুল বারী ও নাঈম ইসলাম সংগ্রাম, প্রতিষ্ঠাতা মো. ফাহমিদ তানজিম ফাহিম, সহ প্রতিষ্ঠাতা মো.আব্দুল্লাহ্ আনজুম।

অনুষ্ঠানে মহিদুল হাসান বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে অনেকেই বাহারি রঙের পোশাক পরিধান করবেন, ভালো মানের খাবার খাবেন। কিন্তু যারা দুস্থ প্রকৃতির মানুষ আছেন। তারা হয়তো ঈদের দিনেও ভালো পোশাক পরিধান করতে পারবেন না, ভালো মানের খাবার খেতে পারবেন না। অবলম্বন ফাউন্ডেশন গরীব দুঃখীদের কথা ভেবে যে সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’

তিনি আরও বলেন, 

‘ঈদ সামগ্রী উপহার হিসেবে পেয়ে গরীব দুঃখী মানুষের মুখে যে হাসি ফুটেছে, তা একজন মানুষ হিসেবে দেখতে পারা এক অন্যরকম অনুভূতির বিষয়। আশা রাখছি, অবলম্বন ফাউন্ডেশন ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করবে। ফাউন্ডেশনটি সর্বদা সকল কিছুর ঊর্ধ্বে থেকে গরীব-দুঃখীদের পাশে থাকবে।’

ফাহমিদ তানজিম বলেন, ‘মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসবের একটি হলো ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস রোজা পালনের পরে আমরা নতুন জামা পরিধান করে, ভালো খাবার খেয়ে ঈদের আনন্দ উদযাপন করি।পক্ষান্তরে আমাদের মতোই কিছু মানুষ যারা ঠিকমতো উপার্জন করতে পারে না, তারা ঈদের দিনেও দুই বেলা ভালো খাবার খেতে পারবে না, ভালো পোশাক পরিধান করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘তাই অবলম্বন ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যেগ নিয়েছি যে, ক্ষুদ্র পরিসরে হলেও যেন কিছু মানুষ ঈদের আনন্দ উদযাপন করতে পারে। তারাও যেন মনে করে তারা এই সমাজেরই মানুষ, তারা আমাদেরই পরিবারের মানুষ। অবলম্বন ফাউন্ডেশন দুস্থ মানুষের পাশে থাকতে চায়। সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চায়।’

অনুষ্ঠানে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অবলম্বন ফাউন্ডেশন   ঈদ উপহার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close