সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনা তদন্তে চারজনের কমিটি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনায় চারজন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পাকশী রেলওয়ে বিভাগ।

আজ বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে পাকশী বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী মইনউদ্দিন সরকারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম জানান, তদন্ত কমিটির সদস্যসহ পাকশী রেলওয়ে বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা বগুড়ার আদমদীঘির উদ্দেশে রওয়ানা হয়েছেন। ৩০-৪০ মিনিটের মধ্যে তদন্ত কমিটির সদস্য ও উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যাবে।

প্রসঙ্গত, বুধবার বিকালে রাজধানী ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের ছাদে থেকে পড়ে বহু হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন। 


কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলসাগর এক্সপ্রেস   লাইনচ্যুতের ঘটনা   তদন্ত কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close