শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আগাম পানিতে প্লাবিত মদন, শত একর জমি তলিয়ে যাওয়ার শঙ্কা
আলী আজগর পনির, মদন (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার মাঘান পদেরকোনা স্লুইজগেট, গোবিন্দশ্রী ইউনিয়নে বালই নদীর পাড়ে বেড়িবাঁধ ও ফতেপুর ইউনিয়নের বিভিন্ন খাল দিয়ে আগাম পানি ডুকছে। 

বুধবার (১৮ মার্চ) সকালে এমন চিত্র দেখা গেছেঃ। 

উপজেলার ফতেপুর ইউনিয়নে ও মাঘান ইউনিয়নের পদের কোনা স্লুইজগেটের নিচ দিয়ে পানি হাওরে ঢুকছে। ফলে প্রায় ১০০-৩০০ একর জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। 

উপজেলা দেওসলিয়া গ্রামের সামনে তলার হাওরে খাল দিয়ে পানি ঢুকছে। প্রায় ১০০-২০০ একর জমি পানির নিচে তুলিয়ে গেছে। ফতেপুর গ্রামের পিছনে ধোলাই নদী দিয়ে পানি ঢুকছে।  

সরজমিনে দেখা গেছে, দেওসলিয়া গ্রামের বিএনপির সাধারণ সম্পাদক বাদলের নেতৃত্বে প্রায় এক কিলোমিটার বাঁধ  গ্রামবাসীর সহায়তায় দেওয়া হচ্ছে।

পানির নিচে তুলিয়ে যেতে পারে শতশত একর জমি বিষয়টি দ্রুত প্রশাসনের দেখার জন্য এলাকাবাসীর জোর দাবি জানাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী বলেন, ‘মাঘান ইউনিয়নে পদেরকোনা স্লুইজগেট ও গোবিন্দশ্রী ইউনিয়নের বেড়িবাঁধ পরির্দশন করেছি। পানির অবস্থা ভালো নেই। এলাকার জনসাধারণ বস্তা দিয়ে মাটি দেওয়ার কাজ করছে। আমি পানি উন্নয়ন বোর্ডের প্রধানের সাথে কথা বলছি।দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আগাম পানি   প্লাবিত মদন   জমি তলিয়ে যাওয়ার শঙ্কা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close