রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলসাগর এক্সপ্রেস উদ্ধারে কত সময়, জানালেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় ট্রেন চলাচলের বিষয়ে যাত্রীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর নীলসাগর ট্রেনটি উদ্ধারে অভিযান চলছে।

এবিএম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, 

‘দুর্ঘটনার পর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আটকা পরেছে। সেটি কমপক্ষে ৫-৬ ঘণ্টা বিলম্ব হতে পারে। এছাড়া সান্তাহার থেকে চিলাহাটি-পঞ্চগড় রুটে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।’

তবে, বিকাল পাঁচটায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা ছেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘সেটি সান্তাহার পার হতে হতে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার হয়ে যাবে।’
 
এ সময়টাতে যাত্রীদের এসএমএস দিয়ে ট্রেনের সময়মসূচি জানানো হবে।
 
অন্যদিকে লালমনিরহাট ও রংপুরগামী ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে এবং পৌঁছাবে বলে জানিয়েছেন এবিএম কামরুজ্জামান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলসাগর এক্সপ্রেস   উদ্ধার   বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close