সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
ঈদুল ফিতরে অসহায়দের পাশে অক্সিজেন পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে অক্সিজেন পরিবার। 

মঙ্গলবার (১৭ মার্চ) শেরপুর জেলার ভীমগঞ্জ এলাকার নিম্নবিত্ত প্রায় ৪০টি পরিবারকে এই ঈদ উপহার তুলে দেয় অক্সিজেন পরিবার। প্রতিটি ঈদ প্যাকেজে ছিল পোলাও চাল, ডাল, তেল, চিনি, সেমাই, নুডলস, সাবান, গুড়া দুধ।

এসময় উপস্থিত ছিলেন অক্সিজেন পরিবারের সদস্য আহনাফ হোসেন নাকিব, সৈয়দ সিফাত, মুনায়েম হদয়, তৌকির আহমেদ, রাইসুল ইসলাম তন্ময়, মাহবুবুর রহমান সিয়াম, পার্থ মালাকার, রাহুল দে, পারভেজ ও অমিত।

অক্সিজেন পরিবারের সদস্যরা জানায়, আমরা চেয়েছি সবার মুখে হাসি ফোটাতে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। আমাদের সঙ্গে যারা এই যাত্রায় ছিলেন সবাইকে ধন্যবাদ। আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। 

ঈদ উপহার পেয়ে অভিব্যক্তি প্রকাশ করেন ভীমগঞ্জ এলাকার বাসিন্দা আসাদ মিয়া। তিনি বলেন, ঈদ উপহার পেয়ে আমরা খুশি। যারা দিয়েছে তাদের ধন্যবাদ। 

অক্সিজেনের সংগঠক আহনাফ হোসেন নাকিব বলেন, “২০২১ সালে প্রতি মাসে অন্তত একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে অক্সিজেন পরিবার শেরপুর-এর যাত্রা শুরু হয়। সংগঠনটির সকল সদস্যই শিক্ষার্থী। নিজেদের সামর্থ্য এবং পরিচিত ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ গত ৪ বছরে প্রায় ৩০টিরও বেশি মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

ইনশাআল্লাহ—সকলের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে এই সংগঠন। 

উল্লেখ্য, অক্সিজেন পরিবার শেরপুর জেলায় বেশ কয়েক বছর ধরে অসহায়দের পাশে কাজ করে আসছেন। জরুরি রক্ত সংগ্রহ, অসহায় রোগীদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ এবং ঈদ উপহার বিতরণসহ নানা ধরনের কাজ করে আসছে।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close