শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মৃত্যু নিয়েও বিতর্ক, জানাজার আগে মরদেহ মর্গে পাঠাল পুলিশ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্বামী পরিত্যক্তা শরীফা খাতুন (৩৬) মৃত্যুর পর জানাজার প্রস্তুতির সময় পুলিশ মরদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে দুই দফা রক্তবমি করার পর মারা যান।

উপজেলার বেড়গঙ্গারামপুর বটতলা গ্রামের কৃষক সরো মিয়ার মেয়ে শরীফা খাতুন দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন বলে স্থানীয়রা জানায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে মরদেহ গোসল করানো হয় এবং দাফনের প্রস্তুতি নেওয়া হয়। এদিন দুপুর ২টায় জানাজার সময় নির্ধারণ করা হলে খাটিয়ায় মরদেহ তোলার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই এটিকে অমানবিক আচরণ বলে মন্তব্য করেছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বলেন, শরীফার মৃত্যু নিয়ে নানান সমস্যার কথা হচ্ছিল। ময়নাতদন্তের পর অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  জানাজা   মর্গে মরদেহ   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close