রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) মনোহরগঞ্জ মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক মো. সফিকুর রহমান।

আলোচনায় বক্তারা রমজানের শিক্ষা ও আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জহিরুল হক ভূঁইয়া, এস এম মনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক কাজী মাসউদ আলম।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বাকী মিলন ও সাংবাদিক আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহিরুল ইসলাম, শাহ আলম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহসভাপতি আলী আশ্রাফ মোল্লা, হেফাজত ইসলাম নেতা মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন নেতা ডা. আল হেলাল মাহমুদ, সাবেক ছাত্রনেতা জসিম মেহেদী, প্রসাবী মনির হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বেল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আমানত উল্লাহ লিঙ্কন, দৈনিক আজকের জীবন ও শিরোনামের প্রতিনিধি মো. আলমগীর হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, মো. ফিরোজ, মাসুদ আলম, কুদরত উল্লাহ, মাও. মাহবুবুর রহমান, আবুল কালাম, মমিন উল্লাহ, আরিফুর রহমান মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং পরে উপস্থিত সকলে ইফতারে অংশগ্রহণ করেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close