শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
রাজনীতি
ঈদে নগরবাসীর জানমাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে : ফজলে বারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:১৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ঈদে জনমানব শূন্য নগরবাসীর জানমাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ৩টায় রাজধানীর ভাটারায় নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও তৃণমূল দায়িত্বশীলদের সঙ্গে ‘ঈদের খুশি বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ঈদের ছুটিতে নগরের মানুষ নাড়ির টানে বাড়ি যায়। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে। এতে নগরী জনমানব শূন্য হয়ে যায়।

ফজলে বারী মাসউদ আরও বলেন, “এই সুযোগকে কাজে লাগিয়ে চোর, ডাকাত, ছিনতাইকারীরা বাসা বাড়িতে চুরি, ডাকাতি, রাস্তায় ছিনতাই করে। ঈদের বন্ধে জনমানব শূন্য নগরবাসীর জানমাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে। সকলের ঈদ যাত্রা যেন নিরাপদ ও ভোগান্তি মুক্ত হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে যথাযথ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।”

প্রধান অতিথি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ—ইসলাম, দেশ, জাতি ও মানবতার কল্যণে রাজনীতি করে। কোনো অ্যাম্বাসিকে খুশি করার রাজনীতি করে না। নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি সুবিধা বঞ্চিত নগরবাসীর মঝে ঈদের খুশি বিতরণ করার জন্য।”

নগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইন্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, রাকিবুল ইসলাম, মুফতী আরমান হুসাইন, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আব্দুল ওয়াজেদ প্রমুখ। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নগরবাসী   জানমাল রক্ষা   প্রশাসন   ইসলামী আন্দোলন বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close