শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
ঈদে ফিরতি ট্রেনযাত্রার শেষ দিনের টিকিট মিলছে আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।
 
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে আগামী ২৯ মার্চের ট্রেনের আসনের টিকিট। 

সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে। দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
 
এর আগে, গত ১৩ মার্চ ‍শুরু হয় ফিরতি ট্রেনযাত্রার টিকিট। এ দিন বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ বিক্রি হয় ২৪ মার্চের, ১৫ মার্চ বিক্রি হয় ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ বিক্রি হয়েছে ২৬ মার্চের টিকিট, ২৭ মার্চের টিকিট বিক্রি হয় ১৭ মার্চ ও গতকাল ১৮ মার্চ বিক্রি হয় ২৮ মার্চের টিকিট।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন। সে ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে।

তবে কেনা টিকিট ফেরত (রিফান্ড) করা যাবে না।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঈদ   ফিরতি ট্রেনযাত্রা   শেষ দিনের টিকিট  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close