শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরের পোশাক কারখানার আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:১০ এএম

গাজীপুরের নাওজোর এলাকায় অবস্থিত ড্রেস ইন স্টাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন প্রায় সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৯ মার্চ) দিনগত রাত ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট কাজ করে।

ঢাকা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান খোলা কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়তে থাকায় রাত ৯টা ৪০ মিনিটে আরও একটি ইউনিট যোগ করা হয়। একই সঙ্গে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ভোগড়া স্টেশনের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

গাজীপুর ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আশিষ বলেন, ‘রাত ৮টা ২৮ মিনিটে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় আরও একাধিক ইউনিট যোগ করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ অব্যাহত রাখা হয়।’

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close