রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গা, বৃদ্ধ নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:১৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় ঘরের ওপর উপড়ে পড়া গাছে চাপা পড়ে আকমান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘূর্ণিঝড় আঘাত হানে।

নিহত আকমান ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করেই ঘূর্ণিঝড়টি শুরু হয়। মাত্র ৫ মিনিট স্থায়ী এই ঝড়ে গ্রামের ওপর দিয়ে টর্নেডোর মতো তীব্র বাতাস বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে কয়েকশ গাছ উপড়ে পড়ে এবং অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আকমান নিজ ঘরেই অবস্থান করছিলেন। ঝড়ের তীব্রতায় একটি বিশাল গাছ শিকড়সহ উপড়ে তার ঘরের ওপর পড়ে গেলে মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝড়ে গ্রামের অধিকাংশ ঘরের টিনের চাল উড়ে গেছে, অনেক বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। গাছ ও ডালপালা পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এছাড়া আম ও লিচুর মুকুলসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারে শোকের মাতম চলছে। ক্ষতিগ্রস্ত গ্রামের অনেক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঝড়   লন্ডভন্ড   আলমডাঙ্গা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close