মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রামগতিতে কালবৈশাখীর তাণ্ডবে মসজিদ লন্ডভন্ড
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতে কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে একটি মসজিদসহ উপকূলীয় অনেক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।

বুধবার (১৯ মার্চ) রাত দেড়টার দিকে হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা প্রবল গতিতে উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায়। এতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামের সিকদারপাড়া জামে মসজিদটি লন্ডভন্ড হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, ঝড়বাতাসে মসজিদের এমন ক্ষতি হবে তা তারা কল্পনাও করেননি। সেহরির পর ফজরের নামাজ পড়তে এসে তারা দেখেন মসজিদটি প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। গভীর রাতে ঝড়ের তীব্রতা অনেকেই টের পাননি।

ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি মসজিদটি পুনর্নির্মাণের আশ্বাস দেন।

মসজিদ কমিটির সেক্রেটারি জানান, ঝড়ে মসজিদের এমন ক্ষতি হবে তা তারা কল্পনা করেননি। সকলের সহযোগিতা পেলে আবার মসজিদটি নির্মাণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি মসজিদ পুনর্নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রামগতি   কালবৈশাখীর তাণ্ডব   লন্ডভন্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close