শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা শুরু হবে।

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হবে। এসব তথ্য বিশ্লেষণের ভিত্তিতেই নির্ধারণ করা হবে পবিত্র ঈদুল ফিতরের সঠিক তারিখ। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা সারাদেশের জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন।

আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে, যদি আজ চাঁদ দেখা না যায়, তবে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে আগামী শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। এক মাস সিয়াম সাধনার পর এ উৎসব উদযাপিত হয়। তাই চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ হওয়ায় দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা ও আগ্রহ। এখন শুধু অপেক্ষা, আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জাতীয় চাঁদ দেখা কমিটি   বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close