সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
২২ ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার অভিযান শেষে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় বগুড়ার সান্তাহার এলাকায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ শেষ হওয়ার ২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ঈদ করতে যাওয়া শতাধিক যাত্রী আহত হন।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে যোগ দেয়। সারারাত অভিযান চালিয়ে বগিগুলো লাইন থেকে সরানো হয়েছে এবং রেললাইন মেরামতের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আপাতত ট্রেন চলাচল শুরু হলেও দুর্ঘটনাস্থলে ট্রেনগুলো ধীরগতিতে চলবে। পাশাপাশি মেরামতের কাজও অব্যাহত থাকবে। ঈদের আগ মুহূর্তে এমন দুর্ঘটনার জন্য তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  উত্তরবঙ্গ   ট্রেন চলাচল   নীলসাগর এক্সপ্রেস  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close