সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান এই সেতুতে যানবাহনের চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময় প্রায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায় হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন চলাচল করেছে। এতে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকার টোল আদায় হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৯০০ টাকা নগদ এবং ৮ লাখ ৭০ হাজার ৭০০ টাকা অনলাইনে আদায় হয়েছে।

তিনি আরও জানান, সেতুর পূর্ব টোলপ্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ৩২ হাজার ৮৪০টি যানবাহন চলাচল করেছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৮ হাজার ৭৪৪টি যানবাহন চলাচলের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা।

সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রার শুরু থেকেই সেতুতে স্বাভাবিকের তুলনায় দুই থেকে আড়াই গুণ বেশি যানবাহন চলাচল করছে। অতিরিক্ত চাপ সামলাতে সেতুর উভয় প্রান্তে টোল প্লাজায় ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। নিয়মিত ১৪টি বুথের পরিবর্তে এখন ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

এদিকে, যানবাহনের চাপ থাকলেও যমুনা সেতুর পশ্চিম প্রান্তসহ সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। ঈদকে সামনে রেখে সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যমুনা সেতু   টোল আদায়   ঈদযাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close