সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে শ্রীপুর প্রেসক্লাব

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও বণিক বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি এসএম মাহফুল হাসান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ, পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, গাজীপুর জেলা ওলামাদলের আহ্বায়ক ক্বারী সিরাজুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের কোনো দল নেই। তাদের দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করার সুযোগ দিতে হবে, যাতে তারা সমাজের নানা অসঙ্গতি ও অপরাধের চিত্র তুলে ধরতে পারেন।’ 

তিনি সকল সাংবাদিককে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এসএম মাহফুল হাসান হান্নান সকল সাংবাদিকের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে ইফতারের আয়োজন করা হয়। আব্দুস সালাম রানা ও রাতুল মণ্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ইফতার মাহফিল সফলভাবে আয়োজনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ শ্রীপুর প্রেসক্লাবের আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close