শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
খাগড়াছড়িতে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে পবিত্র ঈদুল ফিতর ও বিজু উৎসব উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে জোন সদর এলাকায় শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব উপহার তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

এছাড়াও একটি মন্দিরে সিলিং ফ্যান এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপহারসামগ্রী পেয়ে উপকারভোগীরা জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় জোন অধিনায়ক বলেন, ‘সম্প্রীতির পাহাড়ে সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে এবং সবার মাঝে ঈদ ও বিজুর আনন্দ ছড়িয়ে দিতেই সেনাবাহিনীর এই উদ্যোগ। শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close