রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:৫৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান।

এ সময় তিনি বলেন, ‘পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। পাশাপাশি দুর্যোগে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।’

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, দুধ, পোলাও চাল ও মুরগির মাংসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close