শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি সকাল ৭টায় শুরু হবে। পাশাপাশি আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন থাকবে।

ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ রাজধানীর সব ঈদ জামাতে সমন্বিত ও সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘জাতীয় ঈদগাহে একাধিক স্তরের নিরাপত্তা থাকবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। ঈদগাহমুখী প্রধান সড়কগুলোতে ব্যারিকেড বসানো হবে, যাতে অননুমোদিত যানবাহন প্রবেশ করতে না পারে।’

মো. সরওয়ার বলেন, ‘ঈদ জামাতকে ঘিরে পুলিশের টহল জোরদার থাকবে এবং মুসল্লিদের নির্ধারিত গেট দিয়েই প্রবেশ করতে হবে। নারী মুসল্লিদের জন্য থাকবে আলাদা প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা।’

নিরাপত্তা জোরদারে সিটিটিসি, স্পেশাল ব্রাঞ্চ, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। এছাড়া সোয়াট, ডিবি ও সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তবুও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক মনিটরিং করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঈদ   নিরাপত্তা শঙ্কা   ডিএমপি কমিশনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close