শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
রাজনীতি
ঈদুল ফিতরে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ২:৫৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর জাতির দুয়ারে এসেছে। এমন এক সময়ে এ উৎসব উদযাপিত হচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন সরকার গঠিত হয়েছে।

তিনি বলেন, ‘দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম শাসনের অবসান ঘটেছে এবং দেশবাসীর প্রত্যাশা—আর কেউ যেন ফ্যাসিবাদী আচরণে না জড়ায়।’

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, ‘এখন মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারবে। সমাজে ভেদাভেদ ও বৈষম্য দূর হবে এবং নাগরিকরা জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা পাবে।’

তিনি আরও বলেন, ‘দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।’

বিরোধীদলীয় নেতা সরকারি ও বিরোধীদলকে ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান। 
একইসঙ্গে যারা আত্মত্যাগের মাধ্যমে দেশকে এই অবস্থায় এনেছেন, তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মানুষের মাঝে তাকওয়া, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের চেতনা জাগ্রত করে।’ 

এই দিনে সব ভেদাভেদ ভুলে গিয়ে দয়া, সৌভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন দৃঢ় করার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঈদুল ফিতর   জামায়াত আমির   শুভেচ্ছা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close