রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
যমুনা সেতুতে ঢাকামুখী লেন বন্ধের দেড় ঘণ্টা পর চালু, স্বস্তি ঈদযাত্রীদের
এইচএম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈদযাত্রার চাপ সামাল দিতে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে যমুনা সেতুর ঢাকামুখী লেন, এতে স্বস্তি ফিরেছে যাত্রী ও চালকদের মধ্যে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় তীব্র যানজট দেখা দেয়। 

জানা যায়, অন্তত ১৫টি যানবাহন বিকল হওয়ায় সেতুর পূর্ব প্রান্তে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত ঢাকামুখী লেন বন্ধ রেখে সেতুকে একমুখী (ওয়ানওয়ে) করা হয় এবং বিপরীত লেন ব্যবহার করে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করানো হয়।

এই ব্যতিক্রমী ব্যবস্থাপনায় উত্তরবঙ্গগামী যাত্রী ও চালকরা স্বস্তি পান। তবে পশ্চিম টোল প্লাজার ঢাকামুখী লেনে তখনও প্রায় ২ কিলোমিটার যানবাহনের সারি দেখা যায়।

সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাত থেকে সকাল পর্যন্ত সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে যানজট নিরসনে সাময়িকভাবে একমুখী করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

তিনি আরও জানান, দুপুর ১টা ১৫ মিনিটে আবার দুই লেন চালু করা হয়েছে। বর্তমানে যানবাহন দ্রুত সেতু পার হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যমুনা সেতু   ঢাকামুখী লেন   ঈদযাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close