শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আজও ৮৩৩ কারখানা ছুটি, মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর শিল্পাঞ্চলে ছুটির ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আরও ৮৩৩টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, ছুটির শেষ দিনে আজ সকাল থেকেই অধিকাংশ কারখানায় ছুটি শুরু হয়। এতে ঢাকামুখী যাত্রী ও গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকদের ঘরমুখো চাপ কিছুটা বেড়েছে। ফলে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহন থেমে থেমে চলাচল করছে।

সকাল ১০ টার দিকে বোর্ডবাজার এলাকা থেকে বাসে ওঠেন যাত্রী আলাউদ্দিন শেখ। তিনি জানান, ভোগড়া বাইপাস এলাকায় পৌঁছে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার পর বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জয়দেবপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত আসেন। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে কাপাসিয়াগামী বাসে উঠেন।

একই সময়ে, সকাল সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থানরত ইনস্পেকটর তারিকুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই যানজট লেগে আছে। এই মুহূর্তে যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও চৌরাস্তায় থেমে থেমে যানবাহন চলছে।’

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, গত সোমবার ৬২টি, মঙ্গলবার ৪৪৪টি এবং বুধবার ১,৪১৪টি কারখানা ছুটি হয়েছে। আজ বৃহস্পতিবার আরও ৮৩৩টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ৮১টি কারখানা আংশিক খোলা রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কারখানা   মহাসড়ক   যানবাহন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close