রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
জাতীয়
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

রুমন বলেন, ‘বসবাসের জন্য আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।’

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর পর গণমাধ্যমে খবর আসে, একই সঙ্গে ঈদের পর সেখানে প্রধানমন্ত্রীর বসবাস শুরু করার প্রস্তুতিও চলছে। আজ বিষয়টি স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন জানান, ঈদে সকাল ৮টায় জাতীয় ঈদগাহে আসবেন প্রধানমন্ত্রী।

ঈদের নামাজ আদায় করে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সকাল ১০টা থেকে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সবশেষ যমুনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস থেকেছেন। গত মাসে তিনি এই অতিথি ভবন ছেড়ে দেন। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা   প্রধানমন্ত্রী   তারেক রহমান   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close