রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন ও তার বাবা জনারদন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগ রাতে ছোট ফেনী নদীর খালে জনারদন ও ছেলে ঠাকুর চাঁনসহ তিনজনকে নিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়। বর্তমানে রবিউল হোসেন আশঙ্কামুক্ত থাকলেও নিহতের বাবা জনারদনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতিকূল আবহাওয়ার সময় নদী ও খোলা স্থানে না যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এতে আরও দুইজন আহত হয়।”

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close