শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গজারিয়ায় চালুর আগেই অবৈধ চুনা কারখানা উচ্ছেদ
কঠোর অবস্থানে প্রশাসন
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুনা কারখানা চালুর অপচেষ্টা রুখে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে নির্মাণাধীন একটি অবৈধ চুন কারখানা উচ্ছেদ করা হয়। ​অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

​গজারিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র তিতাস গ্যাসের মূল লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে চুনা কারখানা পরিচালনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে গত দুই দিন ধরে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সাথে নিয়ে সাঁড়াশি অভিযান চালায় উপজেলা প্রশাসন। গতকাল (বুধবার) দিনব্যাপী অভিযানে উপজেলার ভাটেরচর নতুন রাস্তা ও বালুয়াকান্দি এলাকার দুটি অবৈধ চুন কারখানা এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ বাউশিয়া পূর্ব নয়াকান্দি এলাকায় নতুন চালু হতে যাওয়া এই কারখানাটি উচ্ছেদ করা হলো।

​অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “গজারিয়ার কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনার খবর পেয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। গতকাল দুটি কারখানা গুঁড়িয়ে দেওয়ার পর আজ নতুন একটি কারখানার নির্মাণকাজ বন্ধ করে উচ্ছেদ করা হয়েছে। গ্যাস একটি জাতীয় সম্পদ—যা রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

​তিনি আরও বলেন, “এলাকাবাসীর প্রতি অনুরোধ, আপনাদের আশেপাশে এ ধরনের অবৈধ কারখানা স্থাপনের চেষ্টা করা হলে তাৎক্ষণিক প্রশাসনকে জানান। এসব কর্মকাণ্ডের সাথে যারা জড়িত এবং যারা জমি ভাড়া দিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close