শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
দেশজুড়ে
মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে শিশুসহ আহত ৮
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১০:৩৮ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মাদারীপুরের রাজৈর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক-এর রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি পরিবার পিকআপে করে বাসাবাড়ির মালামাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রাজৈর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই শিশুসহ অন্তত ৮ জন আহত হন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন ভোলার সিরাজ মাঝি (৩০), তার আড়াই বছর বয়সী ছেলে মেহেদী হাসান, মুন্নি (২০), বিল্লাল (২০), পটুয়াখালীর তরিকুল (১০), রাসেল (৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮)।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close