শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
সৌদির সঙ্গে মিল রেখে কাউখালীর শতাধিক পরিবারের ঈদ উদযাপন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ গ্রামের শতাধিক পরিবার ঈদ উদযাপন করছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদ ও আইরন মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,  কাউখালী উপজেলার বেতকা, আইরন, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার এই ঈদ পালন করছেন।

কাউখালীর মোল্লা বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ পড়তে আসা বেতকা গ্রামের মারুফ হোসেন বলেন, সৌদি আরব ইসলামের কেন্দ্র। আমরা মনে করি তাদের অনুসরণ করা উচিত। তাই আমরা প্রতিবছর সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখি ও ঈদ উদযাপন করি।

‎কাউখালী উপজেলার শিয়ালকাঠি মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মো. মহিউদ্দিন। 
তিনি বলেন, ‘আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। এখানে বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবার ঈদের নামাজ আদায় করেছেন।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সৌদি   কাউখালী   ঈদ উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close