শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
সৌদির সঙ্গে মিল রেখে পত্নীতলায় ঈদুল ফিতর উদযাপন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১১:১১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে একটি গ্রামে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসল্লিরা।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।

জামাত শুরুর আগেই পত্নীতলাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলে করে মুসল্লিরা অংশ নিতে আসেন। নামাজে পুরুষদের পাশাপাশি নারী ও শিশু-কিশোররাও অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় মুসল্লি মেহেদী হাসান জানান, ২০০০ সাল থেকে তারা পারিবারিকভাবে এভাবে ঈদ উদযাপন শুরু করেন। পরে ২০০৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে জামাত আয়োজন করা হয় এবং প্রতিবছর এতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।

ইমাম মাওলানা কামারুজ্জামান বলেন, ‘প্রায় ১২ বছর ধরে ইমামতি করছি। শরীয়াহ অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিনেই ঈদ পালনের বিধান রয়েছে। সে অনুযায়ী তারা ঈদের নামাজ আদায় করেছেন এবং সেদিন রোজা রাখা থেকে বিরত থেকেছেন।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close