শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে পৌঁছেছে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১১:৩৯ এএম
নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেন

নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেন

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ আনা হয়।

বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরের ৮ নম্বর ফটকে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

গত ৮ মার্চ সৌদি আরবে কর্মরত অবস্থায় মিসাইল হামলায় নিহত হন মোশাররফ হোসেন (৩০)। তার গ্রামের বাড়ি সখিপুর উপজেলায়। প্রায় ৮ বছর আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে যান। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে এসে স্বজনদের আহাজারিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। নিহতের চাচা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, মৃত্যুর মাত্র ৩০ মিনিট আগেও মোশাররফ তার স্ত্রীর সঙ্গে কথা বলে সন্তানদের ঈদের কাপড় কেনার জন্য টাকা পাঠানোর কথা জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে এখন পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।’ 

এ অবস্থায় সরকারের সহায়তা কামনা করেন স্বজনরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সৌদি   মিসাইল হামলা   প্রবাসী বাংলাদেশি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close