রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
দেশজুড়ে
লালমনিরহাটের ৫ গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ৫টি গ্রামের কয়েকশ পরিবার।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়া ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. রাশেদুল ইসলাম। প্রায় ৫ শতাধিক মুসল্লির এ জামাতে পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়।

এছাড়া চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট আহলে হাদিস জামে মসজিদ ও বোতলা এলাকাতেও পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে এই এলাকার বাসিন্দারা সৌদি আরবের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ পালন করে আসছেন। 

মুন্সিপাড়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. হযরত আলী জানান, বিশ্বব্যাপী একই দিনে ঈদ উদযাপনের বিশ্বাস থেকেই তারা এভাবে ধর্মীয় আচার পালন করছেন।

ঈদের নামাজের ইমাম মাওলানা রাশেদুল ইসলাম বলেন, ‘কোরআন-সুন্নাহর আলোকে তারা এভাবে ঈদ পালন করছেন এবং এতে কোনো ভুল নেই বলে তারা মনে করেন।’

এদিকে ভিন্ন দিনে ঈদ উদযাপনকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে সতর্ক ছিল স্থানীয় প্রশাসন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দীর্ঘদিনের প্রথা অনুযায়ী মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টহল জোরদার ছিল।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   ঈদ জামাত   সৌদির সঙ্গে ঈদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close