শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মাদারীপুরে ২৫ গ্রামে ৪০ হাজার মানুষের ঈদ উদযাপন
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ২:৫৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ২৫ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা সিদ্দিকুর রহমান।

ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করেন। জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী-এর অনুসারীরা প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুরসহ জেলার ২৫টি গ্রামের মানুষ এভাবে ঈদ উদযাপন করেন।

সুরেশ্বর দরবার শরীফের মুরিদ সাগর দেওয়ান জানান, পূর্বপুরুষদের প্রথা অনুযায়ী প্রতিবছর তারা রোজা ও ঈদের মতো ধর্মীয় আচার পালন করে থাকেন।

আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই প্রবীর কুমার রায় বলেন, ‘ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   ঈদ উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close