শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সৌদির সঙ্গে মিল রেখে রৌমারীতে ঈদ উদযাপন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৩:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের রৌমারীতে একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। 

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মো. জুয়েল মিয়া। 

তিনি জানান, দীর্ঘ দিন থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই গ্রামের ঈদ উদযাপন করে আসছেন মুসল্লিরা। এরই ধারাবাহিকতায় আজ ঈদের নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা।

রৌমারীর শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের ইদ্রিস আলী, নজির হোসেন, লিটন মিয়া, শিপন আহমেদ, লিয়াকত, সাদ্দাম হোসেন ও জানান, দীর্ঘ দিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন ও রোজা রাখেন তারা।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ‘সৌদির সঙ্গে মিল রেখে সকাল সাড়ে ৯টায় ঈদ উদযাপন করেছেন স্থানীয় পুরুষ ও নারী মুসল্লিরা। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close