শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
এক বছর পর বাংলাদেশ হাইকমিশনারকে সময় দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত এই সাক্ষাতের ছবি যুক্ত করে পররাষ্ট্রমন্ত্রী এক এক্স-পোস্টে বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনার আরেক এক্স-পোস্টে বলেন, দুই দেশের পারস্পরিক  স্বার্থ ও পরস্পরের সুবিধার দিকগুলো এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

রিয়াজ হামিদুল্লাহ গতবছর ফেব্রুয়ারিতে ভারতে হাইকমিশনার নিযুক্ত হন।

গণঅভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ও দিল্লিতে তার আশ্রয়গ্রহণের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়। 

গণঅভ্যুত্থানের সময় মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার পর তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে। তবে এক্ষেত্রে বাস্তব কোনও অগ্রগতি এখনো হয়নি।

ঢাকায় নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের অপেক্ষায় থেকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব বজায় রাখে ভারত সরকার।

গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলে ভারত সক্রিয় হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোকসন্তপ্ত পরিবারের প্রতি ভারত সরকারের পক্ষ থেকে শোক জানাতে ঢাকায় আসেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার পর ঢাকায় তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে সরকারি সফরে যাওয়ার জন্য এরই মধ্যে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হতে পারে। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ হাইকমিশনার   ভারতের পররাষ্ট্রমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close