শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
জাতীয়
একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:২৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরে প্রধান জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

নামাজ শেষে দেশ-জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে ঈদগাহ ময়দানে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় প্রেস ক্লাব, মৎস্যভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়ে দীর্ঘ সারিতে মুসল্লিরা প্রবেশ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী ছিলেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়।

এছাড়া ঈদগাহ প্রাঙ্গণে মেডিকেল টিমসহ প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করা হয় এবং ভিআইপি ব্যক্তিদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঈদের নামাজ   রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close